যেটিই হোক সমঝোতা হবে: ওবায়দুল কাদের

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual4 Ad Code

ডেস্ক নিউজ: যেটিই হোক, একটি সমঝোতা হবে, হয়ে যাবে; এমন আশাবাদ ব্যক্ত করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার (৬ ডিসেম্বর) বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার বার্মার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই কথা বলেন তিনি।

Manual6 Ad Code

বিএনপি কি সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের রাজনীতির আকাশে আজ ঘন মেঘ ঘনীভূত হয়েছে। আবার চট করে চলে যায়। আমি একজন চিরন্তন আশাবাদী মানুষ।’

ওবায়দুল কাদের বলেন, ‘জনগণের আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। দলের পক্ষ থেকে আমি বলতে চাই, আমরা সরকারে আছি, আমরা কেন দেশের অশান্তি চাইবো? আমরা কেন আতঙ্ক সৃষ্টি হয়, এমন কাজ করবো। দরকার তো নেই।’

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code