ফাইভজি চালু হতে দেরির কারণ জানালেন মন্ত্রী

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual1 Ad Code

ডেস্ক নিউজ: ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, বাংলাদেশের টেলিযোগাযোগ ব্যবস্থা আজ এক অনন্য উচ্চতায় উপনীত হয়েছে। ইন্টারনেট ও টেলিযোগাযোগ দেশের প্রতিটি মানুষের জন্য শ্বাস-প্রশ্বাসের মতো। দেশের ৯৮ ভাগ এলাকা ইতোধ্যে ফোরজি নেটওয়ার্কের আওতায় এসেছে। আমরা ফাইভ-জি যুগে প্রবেশ করেছি। ইউক্রেন রাশিয়া যুদ্ধসহ বৈশ্বিক নানা পরিস্থিতির কারণে বাণিজ্যিকভাবে ফাইভজি চালু করতে মোবাইল অপারেটররা কারিগরি প্রস্তুতি সম্পন্ন করতে পারছে না।

Manual4 Ad Code

আজ মঙ্গলবার ঢাকায় টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি মিলনায়তনে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ আয়োজিত ন্যাশনাল ইমারজেন্সি টেলিকমিউনিকেশন্স সিস্টেম শীর্ষক পরামর্শক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন মন্ত্রী। ডাক ও টেলিযোগাযোগ সচিব মো. খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিটিআরসি চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কে এম আবদুল ওয়াদুদ এবং আর্মড ফোর্সেস ডিভিশনের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল হোসাইন মোহাম্মদ মশিহুর রহমান বক্তৃতা করেন।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code