

ডেস্ক নিউজ: পরীমণি ও মিমের মধ্যকার চলা স্নায়ুযুদ্ধের খবর সবারই জানা। সে যুদ্ধের কারণ পরীপতি নায়ক রাজ। তবে সেসব ব্যক্তিগত ফিসফাসফিস ছাপিয়ে এবার তারা মনযোগী বিশ্বকাপ খেলার মাঠে।
সেই খেলার রেশ ধরেই পরীমণি জানালেন তার ৭ দিনের পরিকল্পনা আর মিম জানালেন, এটাই শেষ নয়, শীত আবারও আসবে!
না, এবার আর দুই নায়িকা ব্যক্তিগত পর্যায়ে নিজেদের আটকে রাখেননি। গতরাতে হয়ে যাওয়া ব্রাজিল-ক্রোয়েশিয়া আর আর্জেন্টিনা-নেদারল্যান্ড মধ্যকার ম্যাচ নিয়েই তাদের এমন বক্তব্য।
এরমধ্যে গতরাতে ব্রাজিল হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত করার পর খানিকটা বিষণ্ণতা ভর করে আর্জেন্টিনা প্রেমী পরীমণির মনে। কারণ, তার পুত্রের বাবা শরিফুল রাজ ব্রাজিলের পাঁড় ভক্ত। মূলত স্বামীকে সান্ত্বনা দেওয়ার জন্যই আর্জেন্টিনা-নেদারল্যান্ড ম্যাচের শুরুতে পরী ঘোষণা দেন, ‘আজকে আর্জেন্টিনা জিতে গেলে আমি রাজের জন্যে ৭ দিন ব্রাজিলের জার্সি পরে ঘুরবো। প্রমিস।’
যথারীতি আর্জেন্টিনা জিতেছে ন্যাদারল্যান্ডকে হারিয়ে। যদিও শনিবার সারাদিনে পরীর আর কোনও আপডেট পাওয়া যায়নি সোশ্যাল হ্যান্ডেলে। দেখা যায়নি ব্রাজিলের জার্সি পরা পরীকে।