পুতিনের বিচারের আওতায় আনার আহ্বান নোবেল বিজয়ীর

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual5 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: ইউক্রেনের বিরুদ্ধে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের যুদ্ধকে ‘উন্মাদ’ উল্লেখ করে কঠোর সমালোচনা করেছেন এ বছর শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী রাশিয়ান নাগরিক ইয়ান রাচিনস্কি। শনিবার নরওয়ের রাজধানী অসলোয় নোবলে পুরস্কার গ্রহণের সময় চলমান যুদ্ধ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।

Manual5 Ad Code

রাশিয়ার মানবাধিকার সংস্থা মেমোরিয়াল থেকে রাচিনস্কি দাবি করেন, ইউক্রেনের বিরুদ্ধে উন্মাদ ও অপরাধমূলক আগ্রাসন চালাচ্ছে পুতিন বাহিনী। মেমোরিয়াল রাশিয়ার সবচেয়ে সুপরিচিত মানবাধিকার গোষ্ঠীগুলোর মধ্যে একটি। তবে গত বছরের শেষ নাগাদ এটি বন্ধের নির্দেশ দেয় দেশটির সুপ্রিম কোর্ট। বন্ধের তিন দশকের বেশি সময় স্ট্যালিন যুগের নৃশংসতা প্রকাশে কাজ করে আসছিল প্রতিষ্ঠানটি।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code