২০১৪ সালের পর ডনেস্কে সবচেয়ে বড় হামলা, দাবি রাশিয়ার

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual4 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: পূর্ব ইউক্রেনে রাশিয়ার দখলকৃত শহর ডনেস্কে বড় ধরনের হামলা চালিয়েছে ইউক্রেনীয় বাহিনী। সেখানকার রুশ সমর্থিত মেয়র দাবি করেছেন, ২০১৪ সালের পর এটি বড় ধরনের হামলা। খবর রয়টার্সের।

বৃহস্পতিবার মেয়র আলেক্সি কুলেমজিন টেলিগ্রামে বলেন, ‘সকাল ৭ টায় ডনেস্কের কেন্দ্রবিন্দুতে হামলা হয়েছে। ‘বিএম-২১ গ্র্যাড মাল্টিপল রকেট লঞ্চার থেকে বেসামরিক শহরের ওপর ৪০টি রকেট ছুড়েছে তারা। এটি সুস্পষ্ট যুদ্ধাপরাধ।’

Manual6 Ad Code

যদিও রাশিয়ার নিযুক্ত এ মেয়রের দেওয়া তথ্যের সত্যতা নিশ্চিত করতে পারেনি ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। আবাসিক, বাণিজ্যিক এবং ক্যাথেড্রালের ক্ষয়ক্ষতির ছবি টেলিগ্রামে শেয়ার করেছেন মেয়র আলেক্সি কুলেমজিন। তাৎক্ষণিকভাবে কোনও হতাহতের বিষয়টি নিশ্চিত করেনি রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code