মেসির বিপক্ষে খেলা সবসময় কঠিন: গ্রিজম্যান

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual5 Ad Code

স্পোর্টস ডেস্ক: কাতার বিশ্বকাপের সব রোমাঞ্চ এখন ফাইনাল ম্যাচকে ঘিরে। সাতবারের ব্যালন ডিঅর জয়ী লিওনেল মেসির দল ট্রফি ছোঁয়া দূরত্বে পৌঁছে ফাইনালের আকর্ষণ শতগুণ বাড়িয়ে দিয়েছেন। প্রতিপক্ষ গতবারের বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স থাকায় ম্যাচটিতে পেয়েছে বাড়তি আকর্ষণ। ফাইনাল যে কঠিন হতে যাচ্ছে তা বলার অপেক্ষা রাখে না।

Manual7 Ad Code

কাতারের মাটিতে এখন কান পাতলে এ নিয়ে ফিসফাস। মেসির হাতে শিরোপা উঠবে নাকি এমবাপ্পেরা আবারও ট্রফি নিয়ে উৎসব করবেন? এসব জল্পনা-কল্পনার মাঝে লিওনেল মেসিকে ঘিরে ভাবনায় ফ্রান্স। দলের বড় তারকা আন্তোনিও গ্রিজম্যান তো দরাজ কণ্ঠে বলে দিয়েছেন, ‘মেসি যেখানে থাকে সেই দলের বিপক্ষে খেলা সবসময় কঠিন।’

লা লিগায় মেসির প্রতিপক্ষ হয়ে অনেক ম্যাচ খেলেছেন গ্রিজম্যান। মেসি যখন বার্সেলোনার হয়ে মাঠ দাপিয়ে বেড়িয়েছেন তখন গ্রিজম্যান আতলেতিকো মাদ্রিদে। তাই মেসির বিপক্ষে খেলা যে সহজ নয় তা গ্রিজম্যান ভালোই বোঝেন।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code