ধোনিদের অনুশীলন বাতিল

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual8 Ad Code

ডেস্ক নিউজ:

Manual6 Ad Code

এবার মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাই সুপার কিংসে করোনা থাবা বসালো। এর আগে সোমবারই কলকাতা নাইট রাইডার্সের স্পিনার বরুণ চক্রবর্তী এবং পেসার সন্দীপ ওয়ারিয়র কোভিডে আক্রান্ত হওয়ার খবর এসেছিল। চেন্নাই শিবিরে ভাইরাস হানার জেরে ইতোমধ্যে বাতিল করে দেওয়া হল সোমবারের অনুশীলন। জানা গেছে দলের প্রধান নির্বাহী কাশী বিশ্বনাথন, বোলিং প্রশিক্ষক লক্ষ্মীপতি বালাজি কোভিডে আক্রান্ত হয়েছেন। এছাড়া টিম বাসের চালক এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। নিয়ম মাফিক তাদের আইসোলেশনে রাখা হয়েছে। যদিও ধোনির দল কিংবা আইপিএলের তরফ থেকে এই বিষয়ে অফিসিয়ালি ঘোষাণা করা হয়নি।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code