‘শামির না থাকা ভারতের অনেক বড় ধাক্কা’

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual3 Ad Code

ক্রীড়া ডেস্ক:

Manual6 Ad Code

দক্ষিণ আফ্রিকার মাঠে সীমিত ওভারের ক্রিকেটের সিরিজ ভারত জিতেছে অনেকবার। এই তো এবারই লোকেশ রাহুলের নেতৃত্বে ওয়ানডে সিরিজ জিতল ভারত। তবে প্রসঙ্গ যখন দক্ষিণ আফ্রিকার মাঠে টেস্ট সিরিজ জেতার, সেক্ষেত্রে ভারতের ভান্ডার শূন্য। ১৯৯২ থেকে শুরু করে ভারত একবারও ক্রিকেটের রাজকীয় সংস্করণে প্রোটিয়াদের বিপক্ষে তাদের মাঠে সিরিজ জিততে পারেনি।

Manual8 Ad Code

২০২৩ বিশ্বকাপের পর ভারত ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছে। টি-টোয়েন্টি সিরিজ শেষে ভারত শুরু করেছে দক্ষিণ আফ্রিকা সফর। সেই সফরকে সামনে রেখে ভারত তিন সংস্করণের দল ঘোষণা করে। যেখানে টেস্ট সিরিজের দলে ফিটনেস সাপেক্ষে ছিলেন শামি। তবে গোড়ালির চোটে সিরিজ থেকে ছিটকে পড়েন ভারতীয় এই পেসার। অথচ দক্ষিণ আফ্রিকাকে পেলে শামি জ্বলে ওঠেন দারুণভাবে। টেস্টে এখন পর্যন্ত ২২৯ উইকেটের মধ্যে সবচেয়ে বেশি ৪৮ উইকেট নিয়েছেন প্রোটিয়াদের বিপক্ষে। প্রোটিয়াদের বিপক্ষে খেলেছেন ১১ টেস্ট। ৪৮ উইকেটের ৩৫টিই নিয়েছেন দক্ষিণ আফ্রিকার মাঠে।

Manual5 Ad Code

শামির টেস্ট সিরিজে না থাকার অভাব ফুটে উঠেছে রোহিত শর্মার কণ্ঠেও। সেঞ্চুরিয়নে আগামীকাল সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হচ্ছে দক্ষিণ আফ্রিকা-ভারত। তার আগে আজ ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে ভারতীয় অধিনায়ক বলেন, ‘খুবই গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজ এটা। আমাদের কখনো এখানে (দক্ষিণ আফ্রিকা) সিরিজ জেতা হয়নি। আমরা বেশ কাছাকাছি গিয়েছিলাম গত দুই বার। আমাদের পেসাররা অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকায় ভালো করেছে। আর শামির না থাকা বড় একটা ধাক্কা।’

Manual3 Ad Code

শামি ছাড়া ভারতের পেস বোলিং ডিপার্টমেন্টে বেশ কজন তারকা ক্রিকেটার আছেন। এক্ষেত্রে জসপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজের মতো তারকাদের পেস আক্রমণে নেতৃত্ব দিতে হবে। সঙ্গে থাকছেন মুকেশ কুমার, প্রসিধ কৃষ্ণার মতো তরুণ ক্রিকেটাররা। দক্ষিণ আফ্রিকা সিরিজে ভারতের পেস বোলিং সম্পর্কে ওয়াসিম জাফর টুইট করেন, ‘দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজে শামির অভাব ভালোই বোধ করবে ভারত। তবে মুকেশ ও প্রসিধদের জন্য এটা দারুণ এক সুযোগ। তাদের প্রমাণ করতে হবে যে তারা ভারতের পেস বোলিংয়ের ভবিষ্যৎ। দক্ষিণ আফ্রিকায় বোলিং করার মতো ভালো সুযোগ আর পাবে না।’

News/R-3

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code