বিশ্বকাপের ফাইনালে ভাষণ দেওয়া হচ্ছে না জেলেনস্কির

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual6 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: কাতারে চলমান বিশ্বকাপ ফুটবলের ফাইনালে বিশ্ব শান্তির পক্ষে একটি বার্তা তুলে ধরতে চেয়েছিলেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এর জন্য দ্বারস্থ হয়েছিলেন ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ফিফার। কিন্তু তার এই অনুরোধ প্রত্যাখ্যান করেছে সংস্থাটি। একটি সূত্রের বরাতে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ খবর জানিয়েছে।

Manual8 Ad Code

সূত্রমতে, জেলেনস্কির কার্যালয় থেকে অনুরোধ করা হয়েছিল ফাইনালের স্টেডিয়ামে হাজির হওয়া দর্শকদের উদ্দেশে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভিডিও লিঙ্কে যুক্ত হয়ে ভাষণ দেবেন। খেলার শুরু হওয়ার আগে তিনি এই ভাষণ দিতে চেয়েছিলেন। তবে ফিফার নেতিবাচক সিদ্ধান্ত তাদের অবাক করেছে। অবশ্য জেলেনস্কি সরাসরি নাকি রেকর্ডকৃত ভাষণ প্রচার করতে চেয়েছিলেন তা স্পষ্ট নয়।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code