বিজয়ের মাস ডিসেম্বর: রাজাকারের তালিকা প্রকাশে নেই অগ্রগতি

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual1 Ad Code

ডেস্ক রিপোর্ট: আইন প্রণয়নের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে রাজাকারদের তালিকা তৈরির কাজ। আইন হলেও হয়নি বিধি। তালিকা প্রণয়নে সমন্বয়হীনতাও রয়েছে। মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী রাজাকার, আলবদর, আল শামসের তালিকা প্রণয়নে সংসদীয় কমিটি কাজ করলেও নেই কোনও অগ্রগতি। এবার বিজয় দিবসে রাজাকারের আংশিক তালিকা প্রকাশের কথা থাকলেও তা দেখা যায়নি। অবশ্য সংসদীয় কমিটির দাবি—আংশিক তালিকা প্রকাশের পূর্ণ প্রস্তুতি তাদের রয়েছে। এখন তা সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় আছে।

Manual8 Ad Code

খোঁজ নিয়ে জানা গেছে, আইন অনুযায়ী রাজাকারের তালিকা তৈরির এখতিয়ার জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের হলেও এ বিষয়ে তাদের কোনও অগ্রগতি নেই। বিষয়টি নিয়ে কাজ করছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে গঠিত একটি সাব-কমিটি। অবশ্য রাজাকারদের তালিকা তৈরির পথ উন্মুক্ত করতে চলতি বছরের ২৯ আগস্ট সংসদে ‘জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল বিল-২০২২’ বিল পাস হওয়ার আগে থেকেই সংসদীয় সাব-কমিটি বিষয়টি নিয়ে কাজ করে আসছে। গত বছর বিজয় দিবসে এই কমিটি রাজাকারের আংশিক তালিকা প্রকাশেরও ঘোষণা দিয়েছিল। এজন্য জেলা ও উপজেলা প্রশাসনের মাধ্যমে তথ্য সংগ্রহ করে। তবে, আইনি কাঠামো না থাকায় পরে তারা সরে আসে।

Manual6 Ad Code

বর্তমানে আইনি বাধা কেটে যাওয়ায় ওই সাব-কমিটি মাঠপর্যায়ের মুক্তিযোদ্ধা কমান্ডের মাধ্যমে নতুন করে তথ্য সংগ্রহের পাশাপাশি সংগৃহীত তথ্য যাচাই-বাছাই করছে। কথা ছিল মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় কমিটি গত সেপ্টেম্বরে অনুষ্ঠিত বৈঠকের পর এবার বিজয় দিবসের আগে রাজাকারের আংশিক তালিকা প্রকাশ করা হবে। তবে আংশিক তালিকায় সমালোচনা হতে পারে—এমন আশঙ্কায় এখন আংশিক নাকি পূর্ণাঙ্গ তালিকা করবে, এ নিয়ে দ্বিধাদ্বন্দ্বে রয়েছে। এদিকে স্বাধীনতার ৫০ বছর পরে বিতর্কবিহীন রাজাকার তালিকা করা নিয়ে সম্প্রতি বাংলা ট্রিবিউনের কাছে সংশয় প্রকাশ করেছেন মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ও রাজাকারদের তথ্য সংগ্রহে গঠিত সাব-কমিটির প্রধান শাজাহান খান।

Manual3 Ad Code

জানা গেছে, সংসদীয় কমিটি দেশের বিভিন্ন স্থান থেকে এ পর্যন্ত দুই হাজার ৫০৪ জন রাজাকারের তালিকা পেয়েছে। এরমধ্যে বৃহত্তর রংপুর বিভাগেই রয়েছে এক হাজার ৬০৭ জন। খাগড়াছড়ি, রাজবাড়ী, পটুয়াখালী, মাগুরা, শেরপুর জেলায় কোনও রাজাকার নেই বলে স্থানীয় প্রশাসন থেকে তাদের জানানো হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code