পিক্সেল ফোনের তিন বছরের তথ্য ফাঁস

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual1 Ad Code

ডেস্ক নিউজ: গুগল পিক্সেল ফোনের ২০২৩ থেকে ২০২৫ সাল পর্যন্ত তথ্য ফাঁস হয়েছে। সংবাদ মাধ্যম অ্যান্ড্রয়েড অথরিটিতে বেনামি কিন্তু বিশ্বস্ত এমন সূত্রের ভিত্তিতে ফাঁস হওয়া তথ্য বিস্তারিত প্রকাশ করা হয়।
ফাঁস হওয়া তথ্যের মধ্যে উল্লেখযোগ্য হলো— সাশ্রয়ী মূল্যের এ সিরিজ ফোন প্রতি দুই বছরে বের হওয়ার পরিকল্পনা। প্রো’র একটি নতুন ডিজাইনের পরিকল্পনা আছে বিশেষত যারা ৬.৭ ইঞ্চির মতো বিশাল আকৃতির ফোন ব্যবহার করতে বিরক্ত বোধ করেন। আরও একটি তথ্য

হলো— ১ হাজার ৭৯৯ ডলারের ফোল্ডিং ফোন। এছাড়া ২০২৫ সালে স্যামসাংয়ের জেড ফোল্ড নয়, বরং জেড ফ্লিপ মডেলের একটি ফোন বের করা।

Manual1 Ad Code

তবে এ বিষয়ে সংবাদ মাধ্যম ভার্জ জানায়, ফাঁস হওয়া তথ্য যদি সম্পূর্ণ সত্যও হয়, তার পরও ভবিষ্যতের প্রয়োজন অনুযায়ী এগুলো পরিবর্তন হতেই পারে। এমনটি হওয়ার মতো অনেক সূত্রও সেখানে দেওয়া আছে। যেমন পিক্সেল ৭এ এর ফিডব্যাক অনুযায়ী তারা পিক্সেল ৮এ এর ভবিষ্যৎ নির্ভর করবে। এমনই কথা বলা আছে— ২০২৪ এবং ২০২৫ সালে ফোল্ডেবল ফোনের ভবিষ্যৎ নিয়েও।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code