পদত্যাগের পর বিএনপি থেকে বহিষ্কার হলেন উকিল আব্দুস সাত্তার

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual1 Ad Code

ডেস্ক নিউজ: দলীয় সিদ্ধান্ত অমান্য এবং শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় দলীয় গঠনতন্ত্রের ৫ (গ) ধারা মোতাবেক বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য উকিল আব্দুস সাত্তারকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র প্রাথমিক সদস্য পদসহ সব পদ থেকে অব্যাহতি প্রদানপূর্বক বহিষ্কার করা হয়েছে।

Manual6 Ad Code

রবিবার (১ জানুয়ারি) রাতে বিএনপির ভারপ্রাপ্ত দফতর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্সের সই করা বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।

Manual8 Ad Code

এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

প্রসঙ্গত, নিজের ছেড়ে দেওয়া আসনের উপ-নির্বাচনে আবারও লড়বেন বিএনপি থেকে সদ্য পদত্যাগ করা বিএনপি চেয়ারপারসনের সদ্য সাবেক এই উপদেষ্টা।

Manual1 Ad Code

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের পাঁচবারের এমপি উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া দলীয় হাইকমান্ডের সিদ্ধান্তে সংসদ থেকে গত ১১ ডিসেম্বর পদত্যাগ করেন। পরে গত বৃহস্পতিবার বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টাসহ সব পদ থেকে সড়ে যান এ রাজনীতিবিদ।

এর আগে সর্বশেষ ২০১৮ সালের জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে বিজয়ী হন তিনি। তার ছেড়ে দেওয়া আসনে আগামী ১ ফেব্রুয়ারি উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code