আন্দোলন আরও তীব্র হবে: কারামুক্তির পর মির্জা ফখরুল

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual7 Ad Code

ডেস্ক নিউজ: কারাগারে একমাস আটক থাকার পর মুক্তি পেয়েই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, চলমান সরকারবিরোধী আন্দোলন আরও তীব্র হবে। তিনি বলেন, ‘পিছু হটবার পথ নেই। আন্দোলনের মাধ্যমেই আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবো। তাই আন্দোলন আরও তীব্র করতে হবে৷ এর মাধ্যমে দেশকে মুক্ত করতে হবে।’

Manual7 Ad Code

সোমবার (৯ জানুয়ারি) সন্ধ্যার পর নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে মহাসচিব মির্জা ফখরুল এ কথা বলেন।

Manual1 Ad Code

বিএনপি মহাসচিব সন্ধ্যা ৬টার কিছু পর কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগার থেকে মুক্ত হন। সেখান থেকে সরাসরি তিনি নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে আসেন। এসময় বিপুলসংখ্যক নেতাকর্মী মির্জা ফখরুলকে ফুলের মালা পরিয়ে অভিনন্দন জানান। প্রিয় নেতার মুক্তিতে বিভিন্ন স্লোগান দেন দলীয় কর্মীরা। এসময় তার সঙ্গে মুক্তি পান দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসও।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code