ইউএস-বাংলা সাহিত্য সম্মেলন কর্তৃক আয়োজিত “আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন ও সম্মাননা প্রদান অনুষ্ঠান-২০২২” সম্পন্ন হয়েছ।

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual4 Ad Code

ডেস্ক রিপোর্টঃ সাহিত্যের বাতিঘর খ্যাত সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ এ অনুষ্ঠিত সাহিত্যের এই মিলনমেলায় এপার-ওপার দুই বাংলার কবি সাহিত্যিকগণ উপস্থিত ছিলেন।

Manual1 Ad Code

অনুষ্ঠানের ১ম পর্ব শুরু হয় দানবীর সৈয়দ রাগীব আলীর উদ্বোধনী ঘোষণার মধ্য দিয়ে। ১ম পর্বের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি ও গবেষক মাহমুদুল হাসান নিজামী ও প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ থেকে আগত বিশিষ্ট কবি ও শিক্ষাবিদ ড.কামাল উদ্দিন ও বিশিষ্ট কবি নজরুল ইসলাম বাঙালি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ড. মোঃ আবু তাহের সহ অনেকে।

২য় পর্বের উদ্বোধন করবেন সিলেট সিটি করপোরেশনের মাননীয় মেয়র জনাব আরিফুল হক চৌধুরী। প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত কবি রেজাউদ্দিন স্টালিন ,প্রধান আলোক অধ্যক্ষ কবি কালাম আজাদ ,সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠা শাহ মোঃ সফিনূর। সঞ্চালনা করেন শোয়াইব আহমেদ ,জাহানারা রেখা, মোশাররফ হোসেন মুছা , লুৎফুর রহমান তারেক।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code