শাল্লায় মাদক বিক্রেতার ৬ মাসের কারাদন্ড

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual3 Ad Code

সুনামগঞ্জ থেকে: সুনামগঞ্জের শাল্লা উপজেলায় মাদক বিক্রয়ের অপরাধে মিন্টু চন্দ্র দাস নামে এক ব্যাক্তিকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৬ মাসের কারাদন্ড দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিট্রেট মো. আবু তালেব। তিনি উপজেলার কাশিপুর গ্রামের শশী মোহন দাসের ছেলে।

বুধবার সন্ধ্যা ৬ টায় দাড়াইন বাজার এলাকায় এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

Manual3 Ad Code

পুলিশ সুত্রে জানা যায়, মিন্টু দাস দীর্ঘদিন ধরে এলাকায় চোলাই মদের ভ্রাম্যমান ব্যবসা করে আসছে। তাই বুধবার গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দাড়াইন বাজার এলাকায় মদসহ তাকে আটক করে শাল্লা থানার পুলিশ। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিট্রেট আবু তালেব তাকে ৬ মাসের কারাদন্ড দেন।

Manual1 Ad Code

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু তালেব জানান, মাদকের বিষয়ে কোনো আপোষ নেই। এমনকি কোনো জরিমানাও করা হবে না। যাদেরকে মাদকের সাথে সম্পৃক্ততায় পাওয়া যাবে তাদেরকে আইনীভাবে

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code