মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্টের শীতবস্ত্র বিতরণ

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual7 Ad Code

শ‌হিদুল ইসলাম, প্রতি‌নি‌ধিঃ (১৬ জানুয়ারি) সোমবার মোগলাবাজার ও দাউদপুর ইউনিয়নে মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্টের পক্ষ থে‌কে শীতবস্ত্র বিতরণ করা হয়। চারটি স্থানে সর্বমোট ১৫০০ অসহায় হতদরিদ্র শীতার্ত পরিবারের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।

উক্ত শীতবস্ত্র বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোগলাবাজার ইউনিয়নের কৃতি সন্তান, বিশিষ্ট ব‌্যবসায়ী, শিল্পপতি, দানশীল ব্যক্তিত্ব, শিক্ষানুরাগী মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্টের সম্মানিত প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সৌ‌দিআরব প্রবা‌সি আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন।

Manual7 Ad Code

ট্রাস্টের সম্মানিত উপদেষ্টা দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে ও ট্রাস্টের যুগ্ম সম্পাদক আব্দুল মো‌মিন ও সাংগঠনিক সম্পাদক মোঃ শাহাব উদ্দিন শিহাব এর যৌথ পরিচালনায়।

উপস্থিত ছিলেন অত্র এলাকার মুর‌ব্বি পংকি মিয়া মেম্বার, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম মু‌সিক, হারুনুর রশিদ হিরন, আফতাব উদ্দিন, আব্দুল জব্বার, মাওলানা রফিকুল ইসলাম, নিজাম উ‌দ্দিন, জাহাঙ্গীর আলম লকুছ, শামীম আহমদ, রায়হান উ‌দ্দিন আহমদ, রুহুল ইসলাম মেম্বার, না‌হিয়ান বিন কাপ্তান, ফা‌হিম আহমদ, শাকিল মাহমুদ মইন, মিছবাহ আহমদ প্রমুখ।

Manual2 Ad Code

বিতর‌ণের সময় সূচি (১) কিংডম পার্টি সেন্টারে-মোগলাবাজার ইউনিয়নের ৭ নং ৯ নং ওয়ার্ড, সকাল ১০ টায়। (২) রেবতী রমণ সরকারি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে মোগলাবাজার ইউনিয়নের ১ নং, ৪ নং, ৫ নং, ও ৬ নং ওয়ার্ড সকাল ১১ টায়। (৩) হাজী রাজা চৌধুরী উচ্চ বিদ্যালয়ে মোগলাবাজার ইউনিয়নের ২নং ও দাউদপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ড দুপুর ১২ টায়। (৪) বারইগ্রাম ফুরক্বানিয়া ইসলামিয়া মাদ্রাসা- মোগলাবাজার ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বেলা ১ টায় বিতরণ করা হয়। পর্যায়ক্রমে সিলেট সহ দক্ষিণ সুরমার বিভিন্ন এলাকায় অসহায় হতদরিদ্র শীতার্ত পরিবারের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হ‌বে।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code