কঠিন শর্ত দিলেন জার্মানির

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual8 Ad Code

লন্ডন প্রতিনিধি: ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন থামার কোনও লক্ষণ নেই। রুশ বাহিনী ইউক্রেনের লবণখনি সমৃদ্ধ কৌশলগত সলেদার শহরে হামলা জোরদারে কিয়েভে পশ্চিমা মিত্রদের সহায়তা আরও জরুরি হয়ে উঠেছে। এমন বাস্তবতায় শর্তজুড়ে জার্মান সরকার জানিয়েছে, যুক্তরাষ্ট্র ট্যাংক পাঠালেই রুশ আগ্রাসন দমনে ইউক্রেনে অত্যাধুনিক লেপার্ড ট্যাংক পাঠাবে বার্লিন। রবিবার (১৮ জানুয়ারি) জার্মান সরকারি সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

Manual5 Ad Code

রুশ আগ্রাসন প্রতিহতে ইউক্রেনকে ২৪ বিলিয়ন মার্কিন ডলারের সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র। জো বাইডেন প্রশাসন ইউক্রেনে স্ট্রাইকার সাঁজোয়া যান পাঠানোর অনুমোদন দেওয়ার কথা ভাবলেও ‘এম-ওয়ান’ আব্রাহামসহ নিজস্ব ট্যাংক পাঠাতে প্রস্তুত নয়।

কিয়েভে আরও অস্ত্র সরবরাহ নিয়ে জার্মানির মার্কিন বিমান ঘাঁটিতে বৈঠকে বসতে যাচ্ছে পশ্চিমা দেশগুলো। সেখানে ট্যাংক ইস্যুতে বার্লিনের দিকে চোখ থাকবে অন্য দেশগুলোর। মিত্রদেশগুলো মনে করছে, জার্মানির তৈরি লেপার্ড ট্যাংক চলমান পরিস্থিতিতে ইউক্রেনের জন্য সবচেয়ে কার্যকরী।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code