জিডিপি এখন ৪৬৫ বিলিয়ন

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual4 Ad Code

ডেস্ক নিউজ: অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, আমাদের পরবর্তী টার্গেট, ২০৩১ সালে বাংলাদেশ উচ্চ মধ্যম আয়ের দেশ হবে। ২০৪১ সালে বাংলাদেশ স্মার্ট, ডেভেলপড বাংলাদেশ হবে। স্বাধীনতার পর থেকে দেশের উন্নয়ন শুরু। ১৯৭২ সালে জিডিপি ছিল মাত্র ৬ দশমিক ৩ বিলিয়ন ডলারের। বর্তমানে সেটা বেড়ে দাঁড়িয়েছে ৪৬৫ বিলিয়ন মার্কিন ডলারে।

Manual2 Ad Code

রবিবার (২২ জানুয়ারি) নগরীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘বাংলাদেশ-বিশ্বব্যাংকের ৫০ বছরের বন্ধুত্ব উদযাপন অনুষ্ঠানে অর্থমন্ত্রী এসব কথা বলেন।

Manual7 Ad Code

এ সময় তিনি বলেন, বর্তমানে বাংলাদেশ ৩৫তম বৃহৎ অর্থনীতির দেশ। আমাদের দারিদ্র্যের হার কমে হয়েছে ২০ শতাংশ। মাথাপিছু আয় বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৮২৪ মার্কিন ডলারে। গড় আয়ু বেড়ে হয়েছে ৭৩ বছর। বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু। মর্ডান বাংলাদেশের স্থপতি শেখ হাসিনা। এটা নিয়ে কারও প্রশ্ন নেই। বাংলাদেশের উন্নয়নে বিশ্বব্যাংক অনেক সহায়তা করছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code