ইসলামী ব্যাংকের প্রতি মানুষের আস্থা বেড়েছে

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual2 Ad Code

ডেস্ক নিউজ: ইসলামী ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর মো. নাজমুল হাসান বলেছেন, ইসলামী ব্যাংকের প্রতি দেশের মানুষের আস্থার প্রতিফলন হিসেবে প্রতি বছরই ব্যাংকের আমানত, বিনিয়োগ ও বৈদেশিক বাণিজ্য বৃদ্ধি পাচ্ছে। তিন দিনব্যাপী বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

Manual7 Ad Code

সোমবার (২৩ জানুয়ারি) ইসলামী ব্যাংক থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গ্র্যান্ড সুলতান টি রিসোর্টে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মুহাম্মদ মুনিরুল মওলা। ব্যাংকের ভাইস চেয়ারম্যান মো. সাহাবুদ্দিন, এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. মো. সেলিম উদ্দিন, অডিট কমিটির চেয়ারম্যান মোহাম্মদ সোলায়মান,রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) ইঞ্জিনিয়ার আবদুল মতিন, পরিচালক প্রফেসর ড. মো. ফসিউল আলম এবং শরিয়াহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যন প্রফেসর ড. মুহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদার বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী এবং দোয়া-মোনাজাত পরিচালনা করেন ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরি কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুস সামাদ। এছাড়াও ব্যাংকের পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন, অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মো. ওমর ফারুক খান ও জে কিউ এম হাবিবুল্লাহ ও ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর-সহ ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহী, ১৬টি জোনের জোনপ্রধান, প্রধান কার্যালয়ের উইং ও ডিভিশন প্রধান এবং ৩৯৪টি শাখার ব্যবস্থাপকরা সম্মেলনে অংশ নেন।

Manual8 Ad Code

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর নাজমুল হাসান বলেন, ‘ইসলামী ব্যাংকের প্রতি দেশের মানুষের আস্থার প্রতিফলন হিসেবে প্রতি বছরই ব্যাংকের আমানত, বিনিয়োগ ও বৈদেশিক বাণিজ্য বৃদ্ধি পাচ্ছে। ২০২২ সালেও সেই ধারা অব্যাহত রয়েছে।’ তিনি সম্ভাব্য মন্দা মোকাবিলায় কৃষিসহ অন্যান্য উৎপাদনমুখী খাতগুলোকে গুরত্ব দেওয়ার আহ্বান জানান।’ সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে গ্রাহকদের সেবা প্রদান ও পরিবর্তিত বিশ্ব আর্থিক পরিস্থিতিকে সামনে রেখে পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে নিবেদিত হয়ে কাজ করার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।

Manual4 Ad Code

ব্যাংকের ভাইস চেয়ারম্যান মো. সাহাবুদ্দিন বলেন, ‘ইসলামী ব্যাংকের প্রতি জনগণের ভালবাসা অব্যাহত রাখতে কর্মকর্তা-কর্মচারীদের নিরলস পরিশ্রম করতে হবে।’ তিনি উৎপাদনমুখী খাতে বিনিয়োগ করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ‘সততা, আন্তরিকতা, জবাবদিহি ও স্বচ্ছতার সঙ্গে ব্যাংকের সব কার্যক্রম পরিচালনা করতে হবে। ব্যাংকের সব কার্যক্রমে নিয়ম কানুন যথাযথ পরিপালনের জন্য তিনি ব্যবস্থাপকদের প্রতি আহ্বান জানান।

মুহাম্মদ মুনিরুল মওলা সভাপতির বক্তব্যে বলেন, ‘ইসলামী ব্যাংক গ্রাহকদের প্রয়োজন ও চাহিদার দিকে খেয়াল রেখে বিনিয়োগ প্রোডাক্ট প্রণয়ন করেছে। সবগুলো প্রোডাক্টকে যথাযথ গুরুত্ব দিয়ে আমরা বিনিয়োগ কার্যক্রম পরিচালনা করি।’ কর্মকর্তা কর্মচারিদের পেশাগত যোগ্যতা বৃদ্ধির জন্য ব্যবস্থা নিতে ব্যবস্থাপকদের প্রতি নির্দেশ দেন তিনি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code