প্রকল্পের ব্যয়ে সচ্ছতা থাকা আবশ্যক

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual2 Ad Code

সম্পাদকীয়: অনিয়মের আশ্রয় নিয়ে বিভিন্ন প্রকল্পের বা সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের লাভবান হওয়ার বিষয়টি নতুন নয়। দরপত্রের শর্ত অনুযায়ী যেসব সরঞ্জাম বিদেশ থেকে আনার কথা, সেসবের অধিকাংশ দেশেও উৎপাদিত হয়। মূল্যের দিক থেকে বিবেচনা করলে দেশে তৈরি সরঞ্জাম কম দামে পাওয়া যায়। তবে সেসব সরঞ্জামের মানের বিষয়টি বিবেচনার দাবি রাখে। সাশ্রয়ী মূল্যে মানসম্মত সরঞ্জাম দেশেও উৎপাদিত হয় কি না, এটাও বিবেচনার বিষয়। আলোচিত কাজের দরপত্রে ইচ্ছাকৃতভাবে কিছু কঠিন শর্ত দেয়া হয়েছে, যাতে সেসব শর্ত দেশীয় কোম্পানিগুলো পূরণ করতে না পারে। অভিযোগটি যাচাই করে দেখা দরকার। আরও অভিযোগ উঠেছে, দরপত্র মূল্যায়নে দুর্নীতির আশ্রয় নেয়া হয়েছে। এ অভিযোগটিও যাচাই করে দেখা দরকার। বিষয়টি তৃতীয় পক্ষের মাধ্যমে তদন্ত করলেই প্রকৃত রহস্য বেরিয়ে আসবে। যে কোন প্রকল্পে যে অভিযোগ উঠে আসবে তার তদন্ত হত্তয়া দরকার। কারণ তদন্ত না হলে কোন দুর্নীতির তথ্য উঠে আসবে না। তাতে দুর্নীতি আরত্ত বাড়বে। প্রকল্পের মান কমে আসবে। এতে সরকারের অর্থ ক্ষতিগ্রস্ত হবে। তাই দুর্নীতি দমন কমিশনকে এতে জোরালো ভূমিকা নিতে হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code