ভারতে বাড়ছে করোনা

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual6 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: ভারতের বেশিরভাগ অংশে করোনা সংক্রমণ বাড়তে থাকায় কয়েকটি রাজ্য আবার মাস্ক বাধ্যতামূলক করেছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডাভিয়া একটি পর্যালোচনা সভা শেষে রাজ্যগুলোকে সতর্ক থেকে প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে রাখতে বলেছেন।

Manual4 Ad Code

এনডিটিভির সঙ্গে একান্ত সাক্ষাৎকারে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘সাম্প্রতিক স্পাইক মোকাবিলায় আমরা প্রস্তুত। আইসিইউ শয্যা, অক্সিজেন সরবরাহের ব্যবস্থা নেওয়া হয়েছে হাসপাতালগুলোতে।’

ভারতে সবশেষ করোনাভাইরাসের বিএফ.৭ ধরনের প্রকোপ দেখা গিয়েছিল। এটি ওমিক্রনের একটি উপ-ধরন। বর্তমানে ওমিক্রনের আরেকটি উপ-ধরন এক্সবিবি ১.১৬ এর কারণে সংক্রমণ বাড়ছে। যদিও স্বাস্থ্যমন্ত্রীর দাবি, মন্ত্রণালয়ের অভিজ্ঞতায় সাব-ভেরিয়েন্টগুলো খুব বেশি বিপজ্জনক নয়।

Manual2 Ad Code

সরকারি হিসাবে, ভারতে এখন সক্রিয় কোভিড রোগীর সংখ্যা ৩১ হাজার ১৯৪ জন। শনিবার মৃত্যু হয়েছে ১১ জন কোভিড রোগীর। গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৩৫৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code