মোশাররফ ভাই মাটির মানুষ: শাহনাজ সুমি

লেখক: Shiuly
প্রকাশ: ২ years ago

Manual8 Ad Code

বিনোদন ডেস্ক:

Manual7 Ad Code

সম্প্রতি হইচইয়ে মুক্তি পেয়েছে নতুন ওয়েব সিরিজ ‘মোবারকনামা’। গোলাম সোহরাব দোদুলের পরিচালনায় এ সিরিজে আইনজীবী মোবারক হয়ে হাজির হয়েছেন মোশাররফ করিম। মোশাররফ ছাড়াও সিরিজটিতে ‘সুরাইয়া’ চরিত্রে অভিনয় করে নজর কেড়েছেন অভিনেত্রী শাহনাজ সুমি। সহশিল্পী মোশাররফ করিমে মুগ্ধ তিনি। তাঁর কথায়, ‘সেটে উনি একজন লিডারের মতো। আর মানুষ হিসেবে একেবারে মাটির কাছাকাছি।’

অভিনেত্রী শাহনাজ সুমি আজকের পত্রিকাকে বলেন, ‘পর্দায় সুরাইয়া হয়ে উঠতে পরিচালক দোদুল ভাই থেকে শুরু করে ইউনিটের সবাই অনেক সহযোগিতা করেছেন। বিশেষ করে মোশাররফ করিম ভাইয়ের কথা বলতে চাই। উনি এমন একটা মানুষ পুরো ইউনিটকে নিয়ে একসঙ্গে এগোতে চায়।’

Manual3 Ad Code

অভিনেত্রী আরও বলেন, ‘মোশাররফ ভাইয়ের সঙ্গেই আমার বেশির ভাগ দৃশ্য ছিল। আমার অভিনয় যদি কোনো জায়গায় ফল করত তখন উনি ধরিয়ে দিতেন। একসঙ্গে ইউনিট হিসেবে কাজ করার ক্ষেত্রে লিড দেন মোশাররফ ভাই। শুটিং শুরুর আগে রিহার্সালের সময় আমাকে বলেছিলেন তুমি ভালো অভিনয় করো। এটা শুনে আমার মধ্যে উৎসাহ তৈরি হয়েছিল। আবার আরও ভালো করার চাপও সৃষ্টি হয়েছিল।’

মোশাররফ করিমের প্রশংসায় পঞ্চমুখ শাহনাজ সুমি বলেন, ‘অভিনয়শিল্পী হিসেবে উনি যতটা বহুরূপী মানুষ, হিসেবে ততটাই একরুপী। তিনি মাটির মানুষ। উনি একজন লিডার। সেটে প্রতিদিন তাকে দেখে মুগ্ধ হয়েছি।’

Manual5 Ad Code

প্রসঙ্গত, ‘মহানগর’-এর ওসি হারুন কিংবা ‘দাগ’-এর ওসি আলমগীর চরিত্রে ওটিটি মাত করেছেন মোশাররফ করিম। এবার ওয়েব দুনিয়ায় তিনি এসেছেন আইনজীবী মোবারক হয়ে। পুরান ঢাকার এই উকিল ক্রিমিনাল ল নিয়ে কাজ করে। কিন্তু একটি মামলা জেতার পর তার মনে হয়, এটা জয় নয়, এই জয়ের মধ্যে পরাজয় রয়েছে। অনুশোচনা থেকে মোবারক আইন পেশা থেকে নিজেকে সরিয়ে নেয়। এরই মধ্যে নতুন একটি ঘটনা তাকে নাড়া দেয়। আবার ফিরে আসেন নিজ পেশায়। এমন কাহিনি নিয়ে ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ের জন্য নির্মিত এই সিরিজের নাম ‘মোবারকনামা’। ৮ পর্বের এই সিরিজ বানিয়েছেন গোলাম সোহরাব দোদুল।

মোশাররফ করিম ও শাহনাজ সুমি ছাড়াও মোবারকনামা সিরিজে আরও অভিনয় করেছেন—শবনম ফারিয়া, নওরিন হাসান খান জেনি, সৈয়দ জামান শাওন, সামিয়া অথৈ, অ্যাঞ্জেল নূর, শেখ উজ্জ্বল হোসেন, শিল্পী সরকার অপু, সমু চৌধুরী, নুজহাত ইসলাম ফিমা প্রমুখ।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code