পাকিস্তানে ২২ কোটি মানুষ এখনও বিদ্যুৎহীন

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual6 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: পাকিস্তানজুড়ে বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে। সোমবার সকাল ৭টা ৩৪ মিনিটে দেশজুড়ে বিদ্যুৎ বিভ্রাট সৃষ্টি হলে, পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি। তবে ১২ ঘণ্টার মধ্যেই স্বাভাবিক অবস্থায় আসার আশ্বাস দিয়েছেন দেশটির জ্বালানিমন্ত্রী খুররাম দস্তগীর।

Manual8 Ad Code

স্থানীয় টেলিভিশনে জ্বালানিমন্ত্রী জানান, জ্বালানি ব্যয় কমাতে শীতকালে রাতে সাময়িক সময়ের জন্য জাতীয় গ্রিড বন্ধ করে দেওয়া হয়েছিল। কিন্তু সকাল ৭টা ৩০ এর দিকে যখন ফের চালু করা হয়, তখন দেশের দক্ষিণাঞ্চল জামশোরো এবং দাদুতে সমস্যার খবর পাই আমরা।

তিনি আরও বলেন, ভোল্টেজ আপডাউন ছিল। আরও কিছু কারণে একের পর এক বিদ্যুৎ উৎপাদন ইউনিট বন্ধ হয়ে যায়। এটি বড় কোনও সংকট নয়।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code