বৈরুত থেকে মধ্যপ্রাচ্যকে শিক্ষা নিতে হবে

লেখক:
প্রকাশ: ৬ years ago
TOPSHOT - EDITORS NOTE: Graphic content / This picture taken on August 4, 2020 shows a general view of the scene of an explosion at the port of Lebanon's capital Beirut. - Two huge explosion rocked the Lebanese capital Beirut, wounding dozens of people, shaking buildings and sending huge plumes of smoke billowing into the sky. Lebanese media carried images of people trapped under rubble, some bloodied, after the massive explosions, the cause of which was not immediately known. (Photo by STR / AFP) (Photo by STR/AFP via Getty Images)

Manual5 Ad Code

সম্পাদকীয়:

Manual8 Ad Code

দাহ্য পদার্থের দুর্ঘটনা বা পরিকল্পিত বিস্ফোরণ যেটাই হোক না কেন লেবানন তো বটেই পুরো মধ্যপ্রাচ্য, এমনকি অন্যান্য দেশের জন্য এটি বড় ক্ষতি বয়ে এনেছে। অনেক দেশের নাগরিকের প্রাণহানির পাশাপাশি সম্পত্তির ক্ষতি হয়েছে। লেবাননের রাজধানী বৈরুতে প্রচণ্ড বিস্ফোরণে এখন পর্যন্ত শতাধিক প্রাণহানির খবর পাওয়া গেছে এবং এ সংখ্যা ক্রমান্বয়ে বাড়ছে। উদ্বেগের বিষয়, মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল দেশটিতে বিশাল এ বিস্ফোরণে এখন পর্যন্ত অন্তত দু’জন বাংলাদেশির নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে লেবাননের বাংলাদেশ দূতাবাস। এছাড়া জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে নিয়োজিত বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ বানৌজা বিজয় ক্ষতিগ্রস্ত হয়েছে। আহত হয়েছেন ২১ জন নৌসেনা, যার মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর- আইএসপিআরের পক্ষ থেকে জানানো হয়েছে। মঙ্গলবার বৈরুতে বিস্ফোরণের সময় বানৌজা বিজয় বন্দরের কাছাকাছি থাকায় ক্ষতিগ্রস্ত হয়েছে। বিস্ফোরণে বাংলাদেশি নাগরিকদের হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, কারণ লেবানন ও এর রাজধানী বৈরুতে অনেক বাংলাদেশির বসবাস রয়েছে। বিশাল এ বিস্ফোরণে নিহতদের পরিবার এবং আহতদের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা ও শোক কাটিয়ে দ্রুত স্বাভাবিক পরিস্থিতিতে ফেরার প্রার্থনা থাকবে, বিশেষত হতাহত ও ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের জন্য আমরা মর্মাহত। সর্বশেষ এই বিস্ফোরণ পরিকল্পিত কোনো বিস্ফোরণ নয় বলে দাবি করেছে লেবানন কর্তৃপক্ষ। দেশটির প্রধানমন্ত্রী হাসান দিয়াব বিস্ফোরণে ঘটনাকে বিপর্যয় বলেছেন, অন্যদিকে একটি গুদামে ২ হাজার ৭৫০ টন অ্যামোনিয়াম নাইট্রেটের মতো দাহ্য বিস্ফোরকের মজুদ অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট মিশেল আউন।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code