ন্যাটো ইস্যুতে দুই ইউরোপের রাষ্ট্রের সঙ্গে আলোচনা বাতিল করলো তুরস্ক

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual2 Ad Code

লন্ডন প্রতিনিধি: সুইডেন ও ফিনল্যান্ডের ন্যাটোতে যোগদান নিয়ে দেশ দুটির সঙ্গে আলোচনা বাতিল করেছে তুরস্ক। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

Manual1 Ad Code

প্রতিবেদনে বলা হয়, আঙ্কারার তরফে অনির্দিষ্টকালের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Manual4 Ad Code

আগামী মাসে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ন্যাটো মহাসচিব জেন্স স্টোলটেনবার্গও এতে উপস্থিত থাকার কথা ছিল।

Manual7 Ad Code

এদিকে সুইডেনকে ছাড়াই ন্যাটোতে যুক্ত হওয়ার আগ্রহ দেখিয়েছে ফিনল্যান্ড। দেশটির পররাষ্ট্রমন্ত্রী পেক্কা হাভিস্তো বলেছেন, এমন কিছু ঘটেছে কি না যা দীর্ঘমেয়াদে সুইডেনকে এগিয়ে যেতে বাধা দেবে, সেটি আমাদের পর্যবেক্ষণ করতে হবে।

এর আগে সুইডেনে নিযুক্ত তুরস্কের দূতাবাসের কাছে কোরআন পোড়ানো ও বিক্ষোভের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে আঙ্কারা। দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান বলেছেন, এ ঘটনার পর ন্যাটোর সদস্য পদের জন্য তুরস্কের সমর্থন আশা করা সুইডেনের উচিত হবে না। আপনারা যদি সন্ত্রাসী সংগঠনের সদস্য ও ইসলামের শত্রুদের এত ভালোবাসেন, তাহলে দেশের নিরাপত্তার জন্যও তাদের কাছেই সমর্থন চান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code