৪০ দিন জামাতে নামাজ পড়ে পুরস্কার পেল ১৩ কিশোর

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual7 Ad Code

ডেস্ক নিউজ: টানা ৪০ দিন জামাতে নামাজ আদায় করে বাইসাইকেল পেয়েছে ১৩ কিশোর। রাজশাহী সিটি করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ড শিরোইল কলোনি পশ্চিম পাড়া জামে মসজিদে এই কিশোরদের বাইসাইকেল দেওয়া হয়।
এই ১৩ কিশোরের হাতে বাইসাইকেল তুলে দেওয়া হয়। এছাড়াও প্রতিযোগিতায় অংশ নেওয়া অন্য শিশুদের মাঝে স্কুল ব্যাগ, জায়নামাজ ও টুপি বিতরণ করা হয়।

Manual3 Ad Code

জানা গেছে, কলোনি পশ্চিমপাড়া জামে মসজিদ কমিটির সহ-সভাপতি মো. সুলতান কিশোরদের নামাজে উৎসাহিত করতে নিজ উদ্যোগে এই পুরস্কার দেন। পুরস্কারের জন্য ৪০দিন পাঁচ ওয়াক্ত জামাতের সঙ্গে আদায়ের শর্ত দেওয়া হয়। এতে সফল হয় ১৩ কিশোর। তাদের মাঝে বাইসাইকেল বিতরণ করেন ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন।
প্রধান অতিথির বক্তব্যে কাউন্সিলর তৌহিদুল হক সুমন বলেন, এমন উদ্যোগ আমাদের সমাজকে সুন্দর করবে। এতে শিশুরা নামাজে আগ্রহী হবে। তাদের দেথে অন্যরাও নামাজে আসবে। তিনি বলেন, তরুণ যুবকরা অসৎপথ ছেড়ে নামাজের দিকে ধাবিত হচ্ছে।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code