যুক্তরাষ্ট্রে তাপমাত্রা মাইনাস ৭৯

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual8 Ad Code

যুক্তরাষ্ট্র অফিস: গত কয়েকদিন ধরে যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে তীব্র তুষারপাত। আর্কটিক শীতকালীন ঝড়ে তাপমাত্রা মাইনাস ৭৯ ডিগ্রি সেলসিয়াসে নামায় জনজীবন বিপর্যস্ত। আবহাওয়াবিদরা সতর্ক করেছেন, স্থানীয় সময় শুক্রবার ও শনিবার উত্তর-পূর্বের ১ কোটি ৫০ লাখের বেশি মানুষ আর্কটিকের বরফ বিস্ফোরণের ঝুঁকিতে। তাপমাত্রা খুব দ্রুত নামতে থাকায় মাত্র পাঁচ থেকে ১০ মিনিটের মধ্যে অনাবৃত ত্বকে ফ্রস্টবাইট হতে পারে বলেও সতর্ক করছেন বিশেষজ্ঞরা।

Manual2 Ad Code

দুই-একদিনের মধ্যে বেশ কয়েকটি শহরের তাপমাত্রা রেকর্ড মাত্রায় কমে যাওয়ার আবহাওয়া পূর্বাভাসে রয়েছে। শুক্রবার (৩ ফেব্রুয়ারি) দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এসেছে, নিউ ইয়র্ক রাজ্যের বেশিরভাগ এবং নিউ ইংল্যান্ডের ছয়টি রাজ্য- ম্যাসাচুসেটস, কানেকটিকাট, রোড আইল্যান্ড, নিউ হ্যাম্পশায়ার, ভারমন্ট এবং মেইনে সতর্কতা জারি করা হয়েছে। এসব অঞ্চলে প্রায় দেড় কোটিরও বেশি মানুষের বসবাস।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code