সাইবার অপরাধের অন্যতম কারণ পাইরেটেড সফটওয়্যার

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual1 Ad Code

ডেস্ক নিউজ: সম্প্রতি সারা বিশ্বে সাইবার হামলা বেড়েছে। বাংলাদেশেও সাইবার হামলার ঘটনা বাড়ছে। দেশ যেখানে ডিজিটালাইজেশনের পথে এগোচ্ছে, সেখানে এ ধরনের ঘটনা যদি ধারাবাহিকভাবে ঘটতে থাকে, তাহলে তা ‘ডিজিটাল বাংলাদেশ’ বাস্তবায়নের পথে বড় হুমকিস্বরূপ।

Manual6 Ad Code

এ বিষয়ে সচেতনতা তৈরি করতে আজ রোববার সকালে রাজধানীর ধানমন্ডির প্যারাগন কনভেনশন হলে সিসনোভা ইনফরমেশন সিস্টেম লিমিটেড বিভিন্ন প্রতিষ্ঠানের আইটি প্রফেশনালদের নিয়ে দিনব্যাপী একটি প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে।

কর্মশালাটি পরিচালনা করেন কাজী ফার্মস লিমিটেডের ডিজিএম মো. তৌহিদুজ্জামান। কর্মশালায় আরও উপস্থিত ছিলেন সিসনোভা ইনফরমেশন সিস্টেম লিমিটেডের সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের ডেপুটি ম্যানেজার ফাতিহা জেরিন। কর্মশালাটিতে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত ৩০ জন আইটি প্রফেশনাল উপস্থিত ছিলেন।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code