লন্ডনের তেল কোম্পানির রেকর্ড মুনাফা

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual5 Ad Code

লন্ডন প্রতিনিধি: লন্ডনভিত্তিক তেল কোম্পানি শেল পিএলসি ২০২২ সালে রেকর্ড মুনাফা অর্জন করেছে। কোম্পানিটি জানিয়েছে, এই সময়ে তাদের মুনাফার পরিমাণ ৩৯.৯ বিলিয়ন ডলার। ইউক্রেনে রাশিয়ার যুদ্ধের কারণে গ্যাসের পাইকারি মূল্যবৃদ্ধির কারণে কোম্পানিটির মুনাফা বেড়েছে। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।

মার্কিন কোম্পানি এক্সন মোবিলও একদিন আগে রেকর্ড বার্ষিক মুনাফার ঘোষণা দিয়েছে। ব্রিটেনের অপর কোম্পানি বিপি ও ফ্রান্সের টোটালএনার্জিস গত বছর বড় অঙ্কের মুনাফার ঘোষণা দিয়েছিল।

Manual8 Ad Code

শেল কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা ওয়ায়েল সাওয়ান এক বিবৃতিতে বলেছেন, অস্থির বিশ্বে ক্রেতাদের কাছে গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহে শেল কোম্পানির সামর্থ্য প্রমাণ করছে এই ফলাফল।

Manual1 Ad Code

ব্রিটেনের বিভিন্ন বাসা-বাড়ির মানুষেরা যখন নিজেদের জ্বালানির বিল পরিশোধে হিমশিম খাচ্ছে তখন শেল কোম্পানি রেকর্ড মুনাফা অর্জন করায় সমালোচনা শুরু হয়েছে।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code