গোলাপগঞ্জে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী পালন

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual1 Ad Code

সিলেটের গোলাপগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালন ও মুজিববর্ষ উদ্বোধন করা হয়েছে।

Manual3 Ad Code

মঙ্গলবার সকাল ৮টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে গোলাপগঞ্জ উপজেলা প্রশাসন, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগ, পৌর আওয়ামীলীগ, গোলাপগঞ্জ মডেল থানা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, গোলাপগঞ্জ প্রেসক্লাব সহ বিভিন্ন সামাজিক পেশাজীবি সংগঠন।

Manual1 Ad Code

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. ইকবাল আহমদ চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (গোলাপগঞ্জ সার্কেল) রাশেদুল হক চৌধুরী, গোলাপগঞ্জ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি আমিনুল ইসলাম রাবেল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শবনম শারমিন, ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ, গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শফিকুর রহমান সহ উপজেলার কর্মরত কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও বিভিন্ন সামাজিক প্রতিষ্টান।

 

Manual7 Ad Code

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code