হিজবুল্লাহকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করেছে অস্ট্রেলিয়া

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual4 Ad Code

নিউজ ডেস্কঃ 

Manual7 Ad Code

মধ্যপ্রাচ্যের দেশ লেবাননের প্রতিরোধকামী সংগঠন হিজবুল্লাহকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করেছে অস্ট্রেলিয়া।

বুধবার লেবাননের জনপ্রিয় সংগঠনটির বিরুদ্ধে অস্ট্রেলিয়া এ ব্যবস্থা নিল। খবর আরব নিউজের।

অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী কারেন অ্যান্ড্রুজ বলেন, ইরানের মদদপুষ্ট শিয়াগোষ্ঠী সন্ত্রাসী হামলার হুমকি এবং সন্ত্রাসী সংগঠনকে সমর্থন দেওয়া অব্যাহত রেখেছে। একই সঙ্গে অস্ট্রেলিয়ার জন্য ‘বাস্তব’ ও ‘নির্ভরযোগ্য’ হুমকি তৈরি করেছে।

হিজবুল্লাহকে পশ্চিমা বিশ্বের বেশ কিছু দেশ সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে।

Manual8 Ad Code

সংগঠনটির সদস্যপদ বা এর জন্য তহবিল সরবরাহ করা এখন অস্ট্রেলিয়ায় নিষিদ্ধ করা হবে। সে দেশে লেবাননের বহু মানুষ বসবাস করেন।

Manual7 Ad Code

এমন সময়ে কেন অস্ট্রেলিয়া হিজবুল্লাহর বিরুদ্ধে এ সিদ্ধান্ত নিল সে বিষয়ে কোনো ব্যাখ্যা দেয়নি।

এদিন নাৎসি গোষ্ঠী ‘দ্য বেস’কেও ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করেছে অস্ট্রেলিয়া।

লেবাননে অর্থনৈতিক ও রাজনৈতিক সংকট চূড়ান্ত রূপ লাভ করেছে। দেশটির ৮০ শতাংশের মতো মানুষ দারিদ্র্যসীমার নিচে বাস করেন বলে ধারণা করা হয়।

দেশটিতে ২০২২ সালের মার্চে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর মধ্যে ক্ষমতাসীনদের দুর্নীতি ও স্বজনপ্রীতির কারণে জনগণের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code