বৃহস্পতিবার থেকে সোনার মেলা শুরু

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual2 Ad Code

ডেস্ক নিউজ: বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) উদ্যোগে ঢাকায় দ্বিতীয়বারের মতো শুরু হতে যাচ্ছে ‘বাজুস ফেয়ার-২০২৩’। আগামী বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর পূর্বাচলে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) ৪ নম্বর নবরাত্রি হ‌লে এ মেলা অনুষ্ঠিত হবে। মেলা চল‌বে ৯ থেকে ১১ ফেব্রুয়ারি, প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত।

Manual7 Ad Code

তিন দিনব্যাপী এই মেলায় সোনার অলংকারের ৫০টির মতো প্যাভিলিয়ন, মিনি প্যাভিলিয়ন ও স্টল অংশ নে‌বে। ক্রেতারা যে প্রতিষ্ঠানের অলংকার ক্রয় করবেন, সেই প্রতিষ্ঠান থেকেই ড্র’র কুপন সংগ্রহ করবেন। এছাড়া জুয়েলারি প্রতিষ্ঠানগুলো ক্রেতাদের মনোযোগ আকর্ষণে বিশেষ অফার দিচ্ছে।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code