গুগল আনছে চ্যাটজিপিটির প্রতিদ্বন্দ্বী বার্ড

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual1 Ad Code

ডেস্ক নিউজ: গুগল নতুন একটি কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন চ্যাটবট আনতে যাচ্ছে। বার্ড নামের এই চ্যাটবটটি হবে চ্যাটজিপিটির প্রতিদ্বন্দ্বী। গুগল জানায়, আগামী সপ্তাহে এটি উন্মোচনের আগে পরীক্ষকের একটি দল এর ওপর পরীক্ষা-নীরিক্ষা চালাবে।

Manual7 Ad Code

বিবিসি জানায়, বার্ড তৈরি করা হয়েছে গুগলের অস্তিত্বমান বৃহৎ ল্যাঙ্গুয়েজ মডেল ল্যামডা থেকে। গুগলের একজন প্রকৌশলী এটাকে অনেকটা মানুষের মতোই সংবেদনশীল বলে মন্তব্য করেছেনন। এছাড়া সার্চ ইঞ্জিনে নতুন একটি এআই টুল আনার ঘোষণাও দিয়েছে গুগল। এআই চ্যাটবট ডিজাইন করা হয়েছে তথ্য খোঁজা এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। তবে ইন্টারনেটের এই বিশাল জগৎ থেকে তথ্য প্রক্রিয়া করার সময় ভুয়া বা বিপজ্জনক তথ্যও বের করে দিতে পারে বলে মন্তব্য করে সংবাদ মাধ্যমটি।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code