বিশেষ ম্যাচ জিতে প্রথম কোয়ালিফায়ারে কুমিল্লা

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual5 Ad Code

ডেস্ক নিউজ: সাদা রঙের বর্ণমালায় সাজানো কালো পাঞ্জাবি, সাদা শাড়িতে কালো রঙের বাংলা বর্ণমালা- বিপিএলে আজ এমন রূপেই দেখা গেলো ধারাভাষ্যকারদের। দুই দলের ক্রিকেটাররাও পরেছিলেন বর্ণমালা সম্বলিত আর্মব্যান্ড। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও ভাষার মাসের প্রতি শ্রদ্ধা জানাতে এই দুই ম্যাচে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে বিসিবি। বিপিএলের বিশেষ এই আয়োজনের দিন রংপুর রাইডার্সকে উড়িয়ে দিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ৭০ রানের জয়ে ১২ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে কুমিল্লা টেবিলের দুই নম্বরে উঠে গেছে। প্রথম কোয়ালিফায়ারে কুমিল্লার প্রতিপক্ষ সিলেট স্ট্রাইকার্স।

Manual8 Ad Code

বিসিবির উদ্যোগে ভাষাশহীদদের স্মরণ করতেই এমন আয়োজন। বাংলাদেশি আতহার আলী কিংবা শামীম চৌধুরী ছাড়াও বিদেশি অবাঙালিরা বর্ণমালায় সাজানো শাড়ি ও পাঞ্জাবি পরে মাঠে উপস্থিত হয়েছিলেন। তাদের মধ্যে ছিলেন ভারতীয় ধারাভাষ্যকার পামেলা সিং ভুটুরিয়া, ক্যারিবিয়ান কিংবদন্তি কার্টলি অ্যাম্ব্রোস, সাবেক পাকিস্তানি অধিনায়ক আমির সোহেল কিংবা রোশান আবেসিংহেও। ভাষার প্রতি শ্রদ্ধা জানাতে বিশেষ এই পোশাকের সঙ্গে প্রত্যেকের হাতে শোভা পেয়েছে বাংলা অক্ষর সম্বলিত আর্মব্যান্ড। দেখা গেছে খেলোয়াড়দের বাহুতেও।

ভাষার মাসকে শ্রদ্ধা জানাতে আজ (শুক্রবার) নির্ধারিত দুই ম্যাচেই সাক্ষাৎকার, সংবাদ সম্মেলন হচ্ছে বাংলায়। তবে বিদেশি কোনও ক্রিকেটার হলে সেটি ভিন্ন কথা। ম্যাচের মাঝামাঝি সময়ে ভারতীয় ধারাভাষ্যকার পামেলা কুমিল্লার পেসার মুগ্ধর সাক্ষাৎকার নিয়েছেন বাংলায়। শেষ দিকে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুর সঙ্গেও তিনি বাংলায় কথা বলেছেন। জন্ম পশ্চিমবঙ্গের কলকাতায় হওয়াতে বাংলা ভাষায় তার দক্ষতা আছে।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code