কোহলির বিশ্বরেকর্ড ভাঙার দুয়ারে গাপটিল

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual8 Ad Code

স্পোর্টস ডেস্কঃ  টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল খেলেই দুবাই থেকে সোজা ভারতে চলে গেছে নিউজিল্যান্ড দল। বিরাট কোহলিদের বিপক্ষে এ মুহূর্তে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছেন কিউইরা।

Manual4 Ad Code

শুক্রবার রাতে রাঁচির জেএসসিএ ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডেতে ভারতের মুখোমুখি হবে নিউজিল্যান্ড।

এ ম্যাচে নিউজিল্যান্ড ও ভারত দুই দেশের সমর্থকরা তাকিয়ে থাকবেন কিউই ওপেনার মার্টিন গাপটিলের ব্যাটের দিকে।

Manual1 Ad Code

কারণ আর মাত্র ১১ রান করলেই ভারত দলের অধিনায়ক বিরাট কোহলির একটি রেকর্ড ভেঙে ফেলবেন গাপটিল।

Manual6 Ad Code

টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বাধিক রানের মালিক হয়ে যাবেন কিউই ওপেনার। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১১০ ম্যাচে ৩২১৭ রান করে দ্বিতীয় স্থানে রয়েছেন গাপটিল। এই ফরম্যাটে ৯৫ ম্যাচে ৩২২৭ রান করে সবার ওপরে রয়েছেন কোহলি।

Manual7 Ad Code

অর্থাৎ আর মাত্র ১১ রান করলেই কোহলিকে টপকে বিশ্বরেকর্ড নিজের করে নেবেন গাপটিল।

গাপটিল অবশ্য এ রেকর্ড কতদিন ধরে রাখতে পারবেন তা প্রশ্ন রাখে। কারণ তার পেছনেই দৌড়াচ্ছেন ভারতের ওপেনার রোহিত শর্মা। ১১৭ ম্যাচ খেলে ৩০৮৬ রান নিয়ে তালিকায় তৃতীয় স্থানে হিটম্যানখ্যাত ভারতের নতুন অধিনায়ক।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code