কেঁদেছিলেন নেইমার

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual4 Ad Code

স্পোর্টস ডেস্ক: কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালটা ভীষণ কষ্ট দেয় ব্রাজিল ভক্তদের। শুধু ব্রাজিল ভক্ত কেন? দলটির প্রাণভোমরা নেইমারও কি কম কষ্ট পেয়েছেন? ক্রোয়েশিয়ার বিপক্ষে অতিরিক্ত সময়ে শুরুর গোলটাই করেছিলেন তিনি। যাকে ভাবা হচ্ছিল উইনিং গোল! দুর্ভাগ্য তিন মিনিট বাকি থাকতেই সমতা ফেরায় ক্রোয়াটরা। তার পর টাইব্রেকার ভাগ্যে ছিটকে যেতে হয় পাঁচবারের বিশ্বকাপজয়ীদের। দলকে জেতাতে না পেরে টানা পাঁচদিন কেঁদেছিলেন ব্রাজিল ফরোয়ার্ড। এমনকি অবসরের কথাও ভেবেছিলেন তিনি!
৩১ বছর বয়সী নেইমার সম্প্রতি সাক্ষাৎকার দিয়েছেন ব্রাজিলের নামকরা ইউটিউবার কাসেমিরোকে। সেখানে বলেছেন, ‘আপনাকে বোঝাতে পারবো আমার ভেতর তখন কী চলছিল। আমার ক্যারিয়ারের সবচেয়ে যন্ত্রণাদায়ক হার এটি। টানা পাঁচদিন কেঁদেছিলাম। স্বপ্ন ভেঙে যাওয়ায় তা আমাকে অনেক কষ্ট দিয়েছে।’

Manual8 Ad Code

তিনি আরও বলেছেন, ‘এটা আমার জীবনের সবচেয়ে বাজে মুহূর্ত। মনে হচ্ছিল শোকাবহ পরিবেশ। একপাশে একজন কাঁদছে তো অপর পাশেও একই অবস্থা। এমন পরিস্থিতির সম্মুখীন আর হতে চাই না।’

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code