সাকিবকে রেখেই প্রথম টেস্টের দল ঘোষণা

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual2 Ad Code

ডেস্ক রিপোর্ট:

বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা এখন ঢাকায়। তাদের সঙ্গে প্রথম টেস্ট হবে ২১ অক্টোবর ঢাকায়। এজন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সব শঙ্কা উড়িয়ে স্কোয়াডে জায়গা পেয়েছেন সাকিব আল হাসান।

Manual6 Ad Code

ভারতের বিপক্ষ কানপুর টেস্টের আগে সাকিব এই ফরম্যাটের পাশাপাশি টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দেন। সেখানে তিনি মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ টেস্ট খেলার ইচ্ছা প্রকাশ করেছিলেন। সাকিবের সেই ইচ্ছা পূরণ হতে যাচ্ছে।

Manual8 Ad Code

বুধবার সাকিবকে নিয়েই দল ঘোষণা করা হয়েছে। জানা গেছে দ্বিতীয় টেস্টেও তিনি খেলবেন। আগামী ২৯ অক্টোবর দ্বিতীয় টেস্ট গড়াবে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

Manual2 Ad Code

শুক্রবার মিরপুরে শুরু হবে ক্রিকেটারদের আনুষ্ঠানিক প্রস্তুতি। ইতোমধ্যে নতুন কোচ ফিল সিমন্স ঢাকায় চলে এসেছেন। সাকিবের আগামীকাল রাতের ফ্লাইটে দেশে ফেরার কথা। যদিও নিরাপত্তা প্রশ্নে ঠিক কখন তাকে বহনকরা বিমানটি অবতরণ করবে, সেটি জানায়নি বিসিবি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code