রোমানিয়া হয়ে ইউক্রেনে প্রবেশ করেছে রুশ ক্ষেপণাস্ত্র

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual5 Ad Code

লন্ডন অফিস: ইউক্রেনের এক শীর্ষ জেনারেল শুক্রবার দাবি করেছেন, রাশিয়ার ছোড়া দুটি ক্ষেপণাস্ত্র রোমানিয়া ও মলদোভার আকাশসীমা পার হয়ে ইউক্রেনে প্রবেশ করেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

Manual8 Ad Code

ইউক্রেনের সেনাবাহিনীর কমান্ডার-ইন-চিফ ভ্যালেরি জালুঝনি বলেছেন, কৃষ্ণ সাগর থেকে ছোড়া দুটি ক্যালিবার ক্ষেপণাস্ত্র মলদোভার আকাশসীমায় প্রবেশ করে, পরে রোমানিয়ার আকাশ দিয়ে ইউক্রেনে প্রবেশ করে।

রয়টার্সের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে ইউক্রেনের এই দাবি স্বতন্ত্রভাবে যাচাই করা সম্ভব হয়নি। এই বিষয়ে রাশিয়া কোনও মন্তব্য করেনি।

Manual5 Ad Code

ইউক্রেনস্কা প্রাভদা সংবাদমাধ্যম বিমানবাহিনীর মুখপাত্রকে উদ্ধৃত করে বলেছে, ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চাইলে এই ক্ষেপণাস্ত্র দুটিকে ভূপাতিত করতে পারত। কিন্তু বিদেশি রাষ্ট্রের বেসামরিকদের জীবন ঝুঁকিতে পড়বে তাই বিরত থাকে ইউক্রেন।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code