পদত্যাগ করলেন শায়খ শুরাইম

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual2 Ad Code

ডেস্ক নিউজ: সৌদি আরবের মসজিদুল হারামের খতিব ও ইমামের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন শায়খ ড. সৌদ আল শুরাইম। তিনি মসজিদুল হারামের জনপ্রিয় ও বিখ্যাত খতিবদের একজন।

Manual2 Ad Code

কয়েক সপ্তাহ ধরে তার পদত্যাগের বিষয়ে গুঞ্জন শোনা গেলেও গতকাল শুক্রবার (১০ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছে মসজিদুল হারাম ও মসজিদে নববী বিষয়ক ওয়েব পোর্টাল হারামাইন শরিফাইন। এছাড়াও উম্মিদ নিউজ নামে আরেকটি পোর্টাল থেকেও তার পদত্যাগের খবর প্রকাশ করা হয়।

জানা গেছে, দীর্ঘ ৩২ বছর ধরে মসজিদুল হারামের ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করার পর ২০২২ সালের শেষদিকে পদত্যাগ করেন শায়খ ড. সৌদ আল শুরাইম।

Manual3 Ad Code

খবরে বলা হয়েছে, ব্যক্তিগত কারণের অজুহাত দেখিয়ে পদত্যাগ করেছেন শায়খ ড. সৌদ আল শুরাইম। তবে মসজিদুল হারামের ইমামের পদ থেকে সরে দাঁড়ালেও তারাবি নামাজের ইমাম হিসেবে সাময়িকভাবে দায়িত্ব পালন করতে পারবেন তিনি।

কিছু সূত্রের বরাতে খবরে আরও বলা হয়েছে, শায়খ ড. সৌদ আল শুরাইম তার চুক্তি নবায়ন করতে পারেন এবং বিবেচনার ভিত্তিতে আবারও ফিরে আসতে পারেন।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code