ইসির নিবন্ধন পেলো তৃণমূল বিএনপি

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual8 Ad Code

ডেস্ক নিউজ: রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেয়েছে ব্যারিস্টার নাজমুল হুদার প্রতিষ্ঠিত তৃণমূল বিএনপি। দলটির নিবন্ধন নম্বর ৪৫। দলটির প্রতীক ‘সোনালী আশ’। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের (ইসি) সচিব জাহাংগীর আলমের সই করা প্রজ্ঞাপনে দলটিকে নিবন্ধন দেওয়ার কথা বলা হয়।

Manual2 Ad Code

দলটিকে উচ্চ আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে নিবন্ধন দেওয়ার বিষয়টিও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

এর আগে গত ৯ ফেব্রুয়ারি নির্বাচন কমিশনার মো. আলমগীর জানিয়েছিলেন, উচ্চ আদালতের আদেশের প্রেক্ষাপটে তৃণমূল বিএনপিকে নিবন্ধন দিতে যাচ্ছে। শিগগিরই তাদের অনুকূলে নিবন্ধন দেওয়া হবে।

Manual5 Ad Code

ইসির প্রজ্ঞাপনে বলা হয়, ‘বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রিট পিটিশন নম্বর ১০৯৪২/২০১৮-এর বিগত ৬/১১/২০১৮ তারিখের রায় ও আদেশ এবং আপিল বিভাগে দায়েরকৃত সিভিল পিটিশন ফর লিভ টু আপিলের ওপর আপিল বিভাগের প্রদত্ত রায় ও আদেশের পরিপ্রেক্ষিতে বিধান অনুযায়ী প্রধান কার্যালয় ৩৩, তোপখানা রোড, ১৫/সি মেহেরবা প্লাজা (১১ তলা), পল্টন, ঢাকা-১০০০-এ অবস্থিত তৃণমূল বিএনপিকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ নির্বাচন কমিশন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন করেছে। ওই দলের জন্য ‘সোনালী আঁশ’ প্রতীক সংরক্ষণ করা হয়েছে এবং যার নিবন্ধন নম্বর-০৪৫, তারিখ ১৬ ফেব্রুয়ারি, ২০২৩।’

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code