

ডেস্ক নিউজ: ফেসবুক ও গুগলসহ বিদেশি কোম্পানিগুলোকে করের আওতায় আনতে কঠোর হওয়ার তাগিদ দিয়েছে ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টস অব বাংলাদেশ (আইসিএমএবি)।
আজ শুক্রবার আগারগাঁওয়ের জাতীয় রাজস্ব ভবনে কয়েকটি আর্থিক নিরীক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে আয়োজিত এক প্রাক বাজেট আলোচনায় এমন তাগিদ দেওয়া হয়। আলোচনায় ফেসবুক, গুগলসহ অন্যান্য জনপ্রিয় প্রযুক্তি প্রতিষ্ঠানকে কর আরোপের আওতায় আনার জন্য স্থানীয় এজেন্ট নিয়োগের বিধান প্রবর্তনের প্রস্তাব দিয়েছে আইসিএমএবি। আলোচনায় অংশ নেয় আইসিএসবি, আইসিএবি, আইএবি, বাংলাদেশ ভ্যাট প্রোফেশনাল ফোরাম, ইরনেস্ট অ্যান্ড ইয়ং অ্যাডভাইজারি সার্ভিসেস লিমিটেডের নেতারা।