পশ্চিমারা রাশিয়াকে ধ্বংস করতে চায়, কিন্তু তা অসম্ভব: পুতিন

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual3 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: রাশিয়াকে ধ্বংসে পশ্চিমারা বিশ্বযুদ্ধে উসকানি দিচ্ছে বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, বৈশ্বিক যুদ্ধে মস্কোকে পরাজিত করা যাবে- এমন ভুল বিশ্বাসে মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক জোট ন্যাটো সংঘাতের আগুন জ্বালিয়ে দিয়েছে। কিন্তু রাশিয়াকে পরাজিত করা অসম্ভব। মঙ্গলবার জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে এসব কথা বলেন প্রেসিডেন্ট পুতিন। খবর রয়টার্সের।

এসময় প্রেসিডেন্ট পুতিন ইউক্রেনে রাশিয়ার বছরব্যাপী যুদ্ধ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন। তিনি বলেন, যুদ্ধ করার জন্য রাশিয়ার ওপর চাপিয়ে দেওয়া হয়েছিল। আমি যুদ্ধে নিহতদের পরিবারের ব্যথা বুঝি। রাশিয়া যুদ্ধ এড়ানোর জন্য সম্ভাব্য সবকিছু করেছিল।

Manual1 Ad Code

তিনি বলেন, ইউক্রেনের জনগণ কিয়েভ সরকার ও তার পশ্চিমা শাসকদের কাছে জিম্মি হয়ে পড়েছে, যারা রাজনৈতিক, সামরিক ও অর্থনৈতিক দিক থেকে এই দেশটিকে কার্যকরভাবে দখল করেছে।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code