বাংলা ভাষা ও সংস্কৃতিকে বদলে দিয়েছিল বিএনপি

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual6 Ad Code

ডেস্ক রিপোর্ট: বাংলা ভাষা ও সংস্কৃতিকে যারা বদলে দিতে চেয়েছিল তাদের প্রধান পৃষ্ঠপোষক হচ্ছে বিএনপি– এই মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। যারা ভাষার বিকৃতি ঘটায়, সংস্কৃতিকে বদলে দিতে চায় সেই অপশক্তি এবং এর পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

Manual2 Ad Code

বুধবার (২২ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে নারায়ণগঞ্জ জেলা সমিতির আয়োজনে ‘ভারত বাংলাদেশ জাতীয় সাহিত্য উৎসব-২০২৩’ এ তিনি এই কথা বলেন।

Manual2 Ad Code

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হাছান মাহমুদ বলেন, দুঃখজনক হলেও সত্য যারা আরবি হরফে বাংলা লেখার চেষ্টা করেছিল, যারা ভাষার তথাকথিত ইসলামিকরণের চেষ্টা করেছিল, যারা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গান পূর্ব পাকিস্তানের নিষিদ্ধ করেছিল, বাঙালি না বাংলাদেশি তা নিয়ে যারা দ্বিধাদ্বন্দ্বে থাকে, তাদের মধ্যে একটি পক্ষ আছে যারা বলে আমি বাংলাদেশি। তারা আসলে কী তারা সেটিও জানে না। যারা আমাদের ভাষার ওপর হিংস্র থাবা দিয়েছিল এবং আমাদের সংস্কৃতিকে কেড়ে নিতে চেয়েছিল এই গোষ্ঠীর প্রধান পৃষ্ঠপোষক হচ্ছে বিএনপি। এই গোষ্ঠী এখনও তাদের ছায়াতলে সক্রিয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code