আন্তর্জাতিক মাতৃভাষা উপলক্ষ্যে বার্মিংহাম ওয়েষ্ট মিডল্যান্ড বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত।

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual1 Ad Code

ডেস্ক রিপোর্টঃ বাংলা মায়ের বাংলা ভাষা, আন্তর্জাতিক মহান মাতৃভাষা উপলক্ষ্যে বার্মিংহাম ওয়েষ্ট মিডল্যান্ড বিএনপির উদ্দ্যোগে বার্মিংহাম ওয়েষ্ট মিডল্যান্ড বিএনপির সভাপতি সৈয়দ জমশেদ আলীর সভাপতিত্বে , বার্মিংহাম ওয়েষ্ট মিডল্যান্ড বিএনপির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আওলাদ হোসেনের পরিচালনায় এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়।

সভার শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফিজ মাওলানা রায়হান আহমদ।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সম্পাদক সুজাতুর রেজা, বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা বিএনপির সহ সভাপতি আয়াছ আহমদ, প্রধান বক্তার বক্তব্য রাখেন বার্মিংহাম সিটি বিএনপির সাধারণ সম্পাদক আবজার হোসেন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন বার্মিংহাম ওয়েষ্ট মিডল্যান্ড বিএনপির অন্যতম সহ সভাপতি আব্বাস মিয়া।

Manual3 Ad Code

আলোচনা সভায় বক্তব্য রাখেন বার্মিংহাম ওয়েষ্ট মিডল্যান্ড বিএনপির সহ-সাংগঠনিক আব্দুল কবির, বার্মিংহাম ওয়েষ্ট মিডল্যান্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ও যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি মজনু মিয়া, বার্মিংহাম ওয়েষ্ট মিডল্যান্ড বিএনপির সহ দপ্তর সম্পাদক সারওয়ার আহমদ, বার্মিংহাম ওয়েষ্ট মিডল্যান্ড বিএনপির অন্যতম সদস্য এডভোকেট নজরুল ইসলাম, বার্মিংহাম সিটি বিএনপি নেতা আনছার মিয়া,এমরান আহমদ, বার্মিংহাম ওয়েষ্ট মিডল্যান্ড বিএনপির সদস্য মিজানুর রহমান সুহেল, বার্মিংহাম ওয়েষ্ট মিডল্যান্ড বিএনপির সদস্য শামিম খাঁন, বিএনপি নেতা ইসলাম খান, আবুল কাছ চৌধুরী,বার্মিংহাম সিটি স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক মুর্শেদ আহমদ ও জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ইমামুল হাসান প্রমুখ।

Manual3 Ad Code

আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লিভারপুল বিএনপির সাবেক সভাপতি ও লন্ডন মহানগর বিএনপির প্রচার সম্পাদক জামাল উদ্দিন, বার্মিংহাম ওয়েস্ট মিডল্যান্ড বিএনপির সদস্য অলিউর রহমান, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সহ সাহিত্য ও পাঠাগার সম্পাদক ও বার্মিংহাম ওয়েষ্ট মিডল্যান্ড বিএনপির অন্যতম সদস্য সৈয়দ রুপন আলী , বার্মিংহাম ওয়েষ্ট মিডল্যান্ড বিএনপির অন্যতম নেতা ছফা চৌধুরী, আসকর খান, সাজু আহমদ, সিহাব উদ্দিন, শামীম আহমদ, শাহজাহান মিয়া, জুবের চৌধুরী, আব্দুল বাছিত,সুহেল তালুকদার, কামাল হোসেন, ফুল মিয়া সহ আরো অনেক নেতৃবৃন্দ।

Manual8 Ad Code

বক্তারা বলেন ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি আমাদের জীবনে একটি গুরুত্বপূর্ণ দিন। সেদিন আমাদের মাতৃভাষার অধিকার আদায়ের জন্য সালাম, রফিক, বরকত, জব্বার ও মতিউর সহ ছাত্র সমাজ বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল। অনেক ত্যাগের বিনিময়ে সেদিন বাংলা ভাষা প্রতিষ্ঠিত হয়েছিল।

আজ স্বাধীনতার এত বছর পরেও জাতি তার গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত। আওয়ামী লীগ সরকার মুক্তিযুদ্ধের চেতনার মতো ভাষা আন্দোলনের চেতনা ও গণতন্ত্র এ দেশে বারবার হত্যা হয়েছে। আওয়ামী লীগ মুক্তচিন্তা রুখতে গণমাধ্যমের স্বাধীনতায় বারবার হস্তক্ষেপ করেছে।১০ দফা দাবির চলমান আন্দোলনকে সফল করতে আমাদের কে ঐক্যবদ্ধ ভাবে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে।

Manual7 Ad Code

আলোচনা সভা শেষে দেশের জন্য যারা শহীদ হয়েছেন তাদের সবার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন হাফিজ মাওলানা রায়হান আহমদ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code