ওমান ইতিহাসের সবচেয়ে বড় সংগীত উৎসবে অংশ নিচ্ছেন তারা

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual6 Ad Code

ডেস্ক নিউজ: ওমানের রাজধানী মাস্কাটে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশাল সংগীত ও সাংস্কৃতিক উৎসব। দেশটির অটোমোবাইল অ্যাসোসিয়েশনের উদ্যোগে আগামী ২ মার্চ শুরু হচ্ছে এটি। পাঁচ দিনের এই উৎসবে ওমানের শিল্পীরা ছাড়াও সৌদিআরব, ভারত, পাকিস্তান ও বাংলাদেশের তারকা শিল্পীরা। সেই তালিকায় বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন চিত্রনায়ক শাকিব খান, কণ্ঠশিল্পী আঁখি আলমগীর, ন্যানসি ও ইমরান মাহমুদুল।

Manual2 Ad Code

ওমান অবজার্ভার এক প্রতিবেদন থেকে জানা গেছে, গত রবিবার (২৬ ফেব্রুয়ারি) ওমান অটোমোবাইল অ্যাসোসিয়েশনের সদস্য ও উৎসবের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জামাল বিন সাইদ আল তাজ উৎসবটি ঘোষণা করেছেন। আয়োজন শুরু হবে ২ মার্চ থেকে।

Manual1 Ad Code

‘মাস্কাট বিটস’ অনুষ্ঠিত হবে মাসকট অ্যারেনায়। প্রতিদিন ২০ হাজার দর্শক এতে অংশ নিতে পারবেন। আয়োজনটির জন্য তৈরি করা হয়েছে ২৪ মিটার প্রশস্ত বিশাল মঞ্চ। যেখানে অত্যাধুনিক প্রযুক্তি ও আলোকসজ্জা থাকছে।

Manual1 Ad Code

২ মার্চের পর ৩, ৪, ১০ ও ১১ মার্চ চলবে ‘মাস্কাট বিটস’র জমকালো আয়োজন। সৌদি আরবের অন্যতম বড় তারকা আয়েধ ইউসুফের পরিবেশনা দিয়ে শুরু হবে এই উৎসব। এরপর ৩ মার্চ অংশ নেবেন ভারতের মিউজিক্যাল জিনিয়াস ইলাইয়ারাজা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code