যেকোনও উপায়ে জেতার প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে: ইসি হাবিব

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual1 Ad Code

ডেস্ক নিউজ: যেকোনও উপায়ে নির্বাচনে জেতার প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার ব্রি. জেনারেল (অব.) আহসান হাবিব খান। তিনি বলেন, সবাইকে নির্বাচনের ফলাফল মেনে নেওয়ার সংস্কৃতি গড়ে তুলতে হবে। পরাজয় মেনে নেওয়ার প্রবণতা থাকতে হবে।

জাতীয় ভোটার দিবস ২০২৩ উপলক্ষে দেওয়া এক লিখিত প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।
আহসান হাবিব খান বলেন, আমরা নির্বাচন কমিশন শুধু ভালো নির্বাচন করবো- কিন্তু যারা পরাজিত হবেন তারা সমালোচনায় মুখর হবেন তা সমীচীন নয়। নির্বাচনের গুণগত সংস্কৃতি বিকাশে ভোটার, দল, অংশীজনসহ সবার সহযোগিতা দরকার।

Manual2 Ad Code

ভয়ভীতিহীন নির্বাচন ও নির্বিঘ্ন পরিবেশ করতে নির্বাচন কমিশন সর্বোচ্চ তৎপর দাবি করে এই নির্বাচন কমিশনার বলেন, নিজেদের মেয়াদের প্রথম বছরে এ পর্যন্ত যত নির্বাচন হয়েছে তাতে যেখানে বাধা, অনিয়মের অভিযোগ এসেছে সেখানেই ব্যবস্থা নেওয়া হয়েছে।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code