হার্ট অ্যাটাক নারীদেরও হয়

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual3 Ad Code

ডেস্ক নিউজ: ডেস্ক নিউজ: বলিউডের অন্যতম স্বাস্থ্য সচেতন তারকা সুস্মিতা সেন। যেভাবে তিনি নিজের তারুণ্য ধরে রেখেছেন, তা অনেকের কাছেই বিস্ময়। তার নিয়মমাফিক জীবনধারাও উৎসাহ দেয় অন্যদের। সেই সুস্মিতাই কিনা আক্রান্ত হলেন হৃদরোগে।

Manual7 Ad Code

দিন দুয়েক আগেই সুস্মিতা জানান, তার হার্ট অ্যাটাক হয়েছে। সেখান থেকে তিনি বেঁচে ফিরেছেন। এখন পুরোদমে বিশ্রাম আর চিকিৎসার মধ্যে রয়েছেন অভিনেত্রী।

Manual6 Ad Code

এদিকে সুস্মিতার হৃদরোগের খবর শুনে নিয়মিত জিম কিংবা ডায়েটের ওপর অনেকের আস্থা হারিয়ে যাচ্ছে। কেউ জিমে যাওয়া বন্ধ করে দিয়েছেন বলে জানিয়েছেন অভিনেত্রীকে। তাদের উদ্দেশে সুস্মিতা বলেন, ‘আমি জানি, আপনাদের মধ্যে অনেকেই জিমে যাওয়া বন্ধ করে দেবেন, ভাববেন এটা কোনও উপকারে আসে না। কিন্তু এই ধারণা ভুল। এটা অনেক উপকারী। আমি অনেক বড় হার্ট অ্যাটাক থেকে বেঁচে ফিরেছি। ৯৫ শতাংশ ব্লকেজ ছিলো। এরপরও আমি বেঁচে গেছি, কারণ আমি একটি সক্রিয় জীবনযাপন করি। এই হার্ট অ্যাটাক আমার মধ্যে কোনও ভয় তৈরি করেনি বরং আমার মনে এখন সামনে এগিয়ে যাবার প্রত্যয় রয়েছে।’

মানুষের মধ্যে ধারণা রয়েছে যে, হার্ট অ্যাটাক মূলত পুরুষের হয়। কিন্তু সুস্মিতা নারীদের সতর্ক করে বললেন, ‘হার্ট অ্যাটাক শুধু পুরুষদেরই হয় না, নারীদেরও হয়। সেই সঙ্গে এটি নিয়ে ভয় পাওয়ারও কিছু নেই; সতর্ক থাকাটা গুরুত্বপূর্ণ। যখন আপনি জীবনে নতুন সুযোগ পাবেন, সেটাকে সম্মান করুন এবং শরীরচর্চার মাধ্যমে নিজের মনোবল আরও শক্ত করে তুলুন।’

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code