অদিতিকে জড়িয়ে কুরুচিপূর্ণ সংবাদ, মামলা করছেন অপূর্ব

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual6 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা: চলতি বছর টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব তার সাবেক স্ত্রী নাজিয়া হাসান অদিতির সঙ্গে ৯ বছরের বৈবাহিক জীবনের ইতি টানেন। তবে তখনই তিনি জানিয়েছেন, বিচ্ছেদ হলেও অদিতির পাশে সবসময় থাকবেন তিনি। এবার সেটি প্রমাণ করলেন অপূর্ব। নিজের কথায় অনড় থেকে অদিতিকে জড়িয়ে কিছু কুরুচিপূর্ণ সংবাদ প্রকাশের অভিযোগে প্রতিবাদ জানিয়েছেন এই অভিনেতা। শুধু তাই না, বিষয়টি নিয়ে মামলাও করতে যাচ্ছেন সময়ের এই আলোচিত তারকা। বৃহস্পতিবার নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে এক দীর্ঘ পোস্টে বিষয়টি জানান অপূর্ব। পাঠকদের জন্য তার লেখাটি তুলে ধরা হলো- কোন ধরনের ভণিতা না রেখেই বলছি গত দুইদিন থেকে দেখা যাচ্ছে কিছু কিছু ভুঁইফোঁড় ধরনের অনলাইন পত্রিকা কোন ধরনের তথ্য প্রমাণ ছাড়াই আমার সাবেক স্ত্রী নাজিয়া হাসান অদিতি এবং আমার বিচ্ছেদের ব্যাপারে অত্যন্ত কুরুচিপূর্ণ মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছেন। যা আমার এবং অদিতির জন্য অত্যন্ত বিব্রতকর। আমি আগেও বলেছিলাম অদিতির সঙ্গে আমি এখন সাংসারিক জীবনে না থাকলেও সে আমার সন্তানের মা। সুতরাং অদিতির সম্মান নিয়ে বা অদিতির না

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code