জার্মানিতে ‘বৃহত্তর সিলেট সামাজিক ও সাস্কৃতিক কমিউনিটি বার্লিন’ এর যাত্রা শুরু

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual3 Ad Code

জার্মানি : প্রতিনিধি বার্লিন তথা জার্মানিতে বসবাসরত সকল প্রবাসীদের সুখে-দুঃখে ও দেশের ঐতিহ্য ও মূল্যবোধ এবং শুদ্ধ সংস্কৃতির ধারাকে ধরে রাখতে শুদ্ধ ৭ই মার্চে যাত্রা শুরু করেছে “বৃহত্তর সিলেট সামাজিক ও সাংস্কৃতিক কমিউনিটি বার্লিন” নামে একটি সংগঠন।

Manual7 Ad Code

মঙ্গলবার সন্ধ্যায় রাজধানী বার্লিনের নয়াকোলন’র একটি মিলনায়তনে নানা আয়োজনের মধ্য দিয়ে সংগঠনটির যাত্রা শুরু হয়।

Manual8 Ad Code

নগরীতে বসবাসরত সিলেটের সিনিয়র প্রবাসী উপদেষ্টামন্ডলী ও অন্যান প্রতিষ্ঠাতা সদস্যদের সম্মতিক্রমে সংগঠনটির সভাপতি নির্বাচিত হয়েছেন আব্দুর রহমান শহীদ, সহ-সভাপতি আব্দুল হান্নান রুহেল, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, সহ সাধারণ সম্পাদক মঈনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বেলাল উদ্দিন মামুন, সহ সাংগঠনিক সম্পাদক মোস্তফা মিয়া, কোষাধ্যক্ষ বুরহান উদ্দিন, ক্রিয়া ও সাংস্কৃতিক সম্পাদক শাহ জাহান আহমেদ, দপ্তর সম্পাদক আল মোমেন, ধর্ম বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন, কার্যকরী সদস্য তারেক আহমদ ও আব্দুল আহাদ।

সংগঠনের অভিষেক অনুষ্ঠানটি সাজানো হয় নানা পর্বে। শুরুতেই কোরআন তেলওয়াত, জাতীয় সংগীত শেষে আলোচনা সভা, শিশুদের জন্য ক্বিরাত ও চিত্রাংকন প্রতিযোগীতা, সম্মাননা প্রদান, অনুষ্ঠানে আগত সবার জন্য ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা, পুরষ্কার বিতরণ ও খাবার পরিবেশন।

Manual8 Ad Code

আলোচনা সভার শুরুতে সংগঠনের প্রয়োজনীতা ও গঠনতন্ত্র নিয়ে আলোচনায় আমন্ত্রিত বক্তারা বৃহত্তর সিলেটের সকল জেলার সকল ধর্মের সবার কল্যাণে ও দেশ ও দেশের মানুষের দূর্দিনে প্রবাসেও ঐক্যবদ্ধ হয়ে পথ চলার বিষয়ে প্রত্যয় ব্যাক্ত করেন। এসময় সংগঠনটি ধর্ম ও দলমত নির্বিশেষে অরাজনৈতিক ভাবে পরিচালনার বিষয়েও সকলে ঐক্যমতে পৌঁছান। সবশেষে কেক কাটা ও প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের পাশাপাশি সুস্বাদু খাবার পরিবেশন করা হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code