তথ্যপ্রযুক্তিতে নারীরা

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual2 Ad Code

ডেস্ক নিউজ: দেশের তথ্যপ্রযুক্তি খাতে নারীর অংশগ্রহণ বেড়েছে। দিন যত গড়াচ্ছে এই খাতে নারীর অংশগ্রহণ, অবদান বাড়ছে। গ্রাফিকস, কল সেন্টারের কাজ পেরিয়ে প্রোগ্রামিং, ডেটা সায়েন্স, কৃত্রিম বুদ্ধিমত্তা, ইন্টারনেট অব থিংসে (আইওটি) নারীর আগ্রহ বাড়ছে। সাধারণ, করপোরেট, বহুজাতিক প্রতিষ্ঠানে আইটি বিভাগে বর্তমানে একাধিক নারীকে কাজ করতে দেখা যায়।

আর প্রযুক্তি ব্যবসায় নারীর অংশগ্রহণ কয়েক বছর আগেই শুরু হয়েছে। সেসব ক্ষেত্রে নারীরা ভালো করছেন বলেই জানা গেছে। সেই ভালোর ধারাবাহিকতায় তথ্যপ্রযুক্তি বিষয়ক বিভিন্ন সংগঠনের নেতৃত্বে এসেছেন নারীরা। সংখ্যায় যেমন এটা বাড়ছে, তেমনি একটা সংগঠনকে শক্ত ভিত্তি দিতেও কঠোরভাবে কাজ করছেন তারা।

Manual8 Ad Code

দেশের কয়েকটি সংগঠনের নেতৃত্বে আছেন নারী। একাধিক সংগঠনের বিভিন্ন পদে নারীরা তাদের ওপর অর্পিত দায়িত্ব ভালোভাবেই সামলাচ্ছেন। খাত সংশ্লিষ্টরা অন্তত তাই বললেন।

Manual8 Ad Code

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবোটিকস অ্যান্ড মেকাট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. লাফিফা জামাল নারী দিবসের প্রাক্কালে বলেছেন, স্মার্ট বাংলাদেশ গঠনে নারীর অন্তর্ভুক্তি বাড়াতে তাদের শিক্ষার হার বাড়াতে হবে। গ্রাম ও শহরে পুরুষের তুলনায় নারীরা শিক্ষার দিক থেকে এখনও পিছিয়ে। বর্তমানে ৩০ শতাংশ নারী শুধু আইটি নিয়ে পড়াশোনা করে। দেশে ১২ শতাংশ নারী আইটি প্রফেশনাল রয়েছেন। স্মার্ট বাংলাদেশ গঠনে নারীর অনেক ভূমিকা রয়েছে। স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয়ে নারীরা যাতে আইটিতে পড়াশোনা করতে পারে সেজন্য তাদের বেশি করে বিভিন্ন সুযোগ করে দিতে হবে।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code